শাহ সুফী হযরত মাওলানা আতাবুল ভান্ডারী (কে:কা:)-এর ২য় পবিত্র ওরশ মোবারক  

শাহালাল ইসলাম, ডিজিটাল :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাহাব্দীপুর ভাটুপাড়ায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। হযরত মাওলানা মোঃ আতাবুল ভান্ডারী (কে:কা:)-এর ২য় পবিত্র বার্ষিক ওরশ মোবারক। আধ্যাত্মিক সাধক শাহ সুফী হযরত মাওলানা আনোয়ার মাইজভান্ডারী (কে:কা:) এবং হযরত মাওলানা আব্দুর রশীদ ভান্ডারী (কে:কা:)-এর এই সুযোগ্য উত্তরসূরির ওরশ উপলক্ষে দেশের বহু আশেক ও ভক্তবৃন্দের সমাগম ঘটেছে বলে জানা গেছে। তারিখ: ১৯ ও ২০ চৈত্র (বাংলা) ২ ও ৩ এপ্রিল ২০২৬ ইং (ইংরেজি)। বৃহস্পতিবার ও শুক্রবার (২ দিন ব্যাপী) সাহাব্দীপুর ভাটুপাড়া, জীবনতলী, গোদাগাড়ী, রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে।

​দুই দিনব্যাপী এই পবিত্র ওরশ মোবারকে বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে, পবিত্র কুরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিল। মাইজভান্ডারী তরীকার বিশেষ জিকির ও আজকার।​মাইজভান্ডারী দর্শন ও সুফিবাদ নিয়ে আলোচনা।​বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত।​তবারক বিতরণ।

​এই আধ্যাত্মিক মহাসম্মেলনে সকল ধর্মপ্রাণ মুসলমান ও আশেকে রাসুলদের উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন আয়োজক এবং আমন্ত্রক মোঃ আতাবুল ভান্ডারী।​ উক্ত পবিত্র ওরশ মোবারক সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় এলাকাবাসী ও ভক্তকুলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে আয়োজক কমিটি নিরলস কাজ করে যাচ্ছে।


প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬ | সময়: ৭:৩৭ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর