, , ।
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে জটিল হার্ট ফেইলিউর রোগিকে কার্ডিয়াক রিসিঙ্ক্রোনাইজেশন থেরাপি পেসমেকার (ঈজঞ-চ) সফলভাবে স্থাপন করেন দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার বাসিন্দা ৬৩ বছর বয়সী সেলিমকে কার্ডিয়াক রিসিঙ্ক্রোনাইজেশন থেরাপি পেসমেকার (ঈজঞ-চ) স্থাপন করা হয়েছে।
কার্ডিয়াক রিসিঙ্ক্রোনাইজেশন থেরাপি পেসমেকার স্থাপন করেছেন দেশ ও আন্তর্জাতিকভাবে খ্যাত এভার কেয়ার হাসপাতাল, ঢাকার প্রখ্যাত ইলেকট্রোফিজিওলোজিস্ট, হার্ট ফেইলিউর ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সহ-সভাপতি-১ প্রফেসর ডা. এম. আতাহার আলী। ক্যাথল্যাবে তাঁকে সহযোগিতা করেন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ডাইরেক্টর অ্যান্ড চিফ কনসালটেন্ট এবং রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সহ-সভাপতি-৩ প্রফেসর ডাঃ মো. রইছ উদ্দিন মন্ডল। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীতে কার্ডিয়াক রিসিঙ্ক্রোনাইজেশন থেরাপি পেসমেকার (ঈজঞ-চ) প্রথমবারের মত স্থাপন করা হয়েছে।