বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে না আসায় এক বৃদ্ধা নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে বৃদ্ধা নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ বৃদ্ধার নাতি ফাইসুল ইসলাম ফারুক বিষয়টি উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, তার দাদি বয়সজনিত কারণে কিছুটা অসুস্থ এবং হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আশপাশের এলাকা, আত্মীয়দের বাড়ি ও সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ করেও তার সন্ধান পাননি।
থানা সূত্রে জানা যায়, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। জিডি নম্বর ৪৯০। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং বৃদ্ধার সন্ধান পেতে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি ওই বৃদ্ধার কোনো খোঁজ পান তাহলে নিকটস্থ থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। মোবাইল নম্বর: ০১৮৬৭-৮০৫৮০১। পরিবারের সদস্যরা দ্রুত তার সন্ধান পাওয়ার আশায় রয়েছেন।
সবুজ/শামি