, , ।
পোরশা প্রতিনিধি :
গত ১৭/০১/২০২৬ ইং তারিখে রাত অনুমান ৭.৪৫ মিনিটে পোরশা থানাধীন তেঁতুলিয়া ইউনিয়নের মশানতলা মোড় হইতে ধুলাডাঙ্গাগামী শাখা রাস্তায় একটি ডাকাতির ঘটনা ঘটে। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ০৫/০১/২০২৬ তারিখ বেলা অনুমান ৫.৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার জশৈল গ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য মোঃ দুরুল হোদা(৫৫), পিতা- মৃত তৈমুর আলী, সাং- জশৈল, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে আসামির নিজ বাড়ি থেকে ডাকাতিতে লুন্ঠিত একটি স্মার্টফোন, ৪,৫০০/- টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি দা, ডাকাতির কাজে ব্যবহৃত ০১ টি হাতুড়ি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আসামি পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় আসামিকে জিজ্ঞাসাবাদে তার সহযোগী আসামিদের নাম-ঠিকানা প্রকাশ করলে তার দেওয়া তথ্য মতে ও আসামিকে নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর বিশেষ দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ, পোরশার প্রত্যক্ষ নেতৃত্বে পোরশা থানার একটি চৌকস টিম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানা পুলিশের সহযোগিতায় পোরশা থান অভিযানকালে ডাকাতির ঘটনার সংগে সম্পৃক্ত আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য ১। মো: আনেসুর রহমান(৩৪), পিতা- আইনাল আলী, সাং- সাগরইল ২। মোঃ টুটুল(৩৭), পিতা- আশরাফ, সাং- সাগরইল, সর্ব থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ দের রাত ০২.৩০ ঘটিকায় তাহাদের নিজ এলাকা হতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। পুলিশ সুপার নওগাঁ, সড়কে সংগঠিত যে কোন অপরাধ দমনে পোরশা সহ সকল থানাকে বিশেষ নির্দেশনা দিয়েছেন।
কামরুজ্জামান /শামি