, , ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহী-৬ আসনে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদের পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে দৃঢ়তার সাথে মাঠে নেমেছেন তাঁর দলীয় নেতা-কর্মীরা। দেশের উন্নয়নে প্রতিটা ওয়ার্ডে ভোটারদের হাতে প্রতীক সম্বলিত লিফলেট তুলে ধরে ভোট চাইতে দেখা গেছে তাদের। বুধবার(২৮-জানুয়ারী) বিকেলে বাঘা উপজেলার ১ নং বাজুবাঘা ইউনিয়নের আমোদপুর গ্রামে পাড়া-মহল্লায় নারী-পুরুষ-সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে তারা ভোট চেয়েছেন।
সরেজমিন লক্ষ্য করা গেছে , আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী -৬ চারঘাট-বাঘায় জমে উঠেছে জমজমাট ভোটের-প্রচারনা। এবারের নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীর বিপক্ষে নড়ে-চড়ে বসেছেন এক সময় জোটে থাকা শরিকদল জামাতে ইসলামী। তারাও প্রতিনিয়ত প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে তারা প্রথম বারের মতো নারী কর্মীদের ভোটের মাঠে নামিয়ে ব্যাপক ভাবে আলোচনায় উঠে এসছেন। অনেকেই মন্তব্য করছেন, এবার তারা পুরুষের চেয়ে নারীদের ভোট বেশি পাবেন।
তবে এ কথা বিশ্বস করতে নারাজ বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা। তাদের অভিযোগ, যারা ৭১ এদেশের বিরোধীতা করেছে, তারা কোন অধিকারে দেশ শাসন করতে চাই ? কিন্তু সাধারণ লোকজন বলছেন, জামাতের নারী কর্মীরা মাঠে নামায় শেষ মুহুর্তে এসে পরিশ্রম বেড়েছে বিএনপির নেতা-কর্মীদের। তাঁরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারনা। এ জন্য বিভিন্ন এলাকায় চলছে উঠান বৈঠক ও গণসংযোগ। বুধবার বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় উঠান বৈঠক করেছেন বিএনপি প্রার্থী আবু সাঈদ চাঁদ। অপর দিকে প্রতিটা ওয়ার্ডে ভোট চেয়েছেন তার দলীয় নেতা-কর্মীরা।
বিএনপির দলীয় সুত্রে জানা গেছে, প্রার্থী আবু সাঈদ চাঁদের নির্দেশ এক ওয়ার্ডের নেতা কর্মীরা অন্য ওয়ার্ডে ভোট চাইতে যাবেন না। আমরা ৩১ দফার মাধ্যমে যে সকল উন্নয়নের কর্মসূচি ঘোষনা করেছি, আপনারা ভোটারদের কাছে গিয়ে নিজ-নিজ ওয়ার্ডে সে গুলো বেশি-বেশি করে প্রচার করেন। আমার বিশ্বাস এ দেশের উন্নয়ন অব্যহত রাখতে হলে মানুষ ধানের শীষের পক্ষে তাদের মুল্যবান রায় দিবেন।
এদিকে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কালে বাজুবাঘা ইউনিয়নের ১ নং ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক জাম্বার আলী ও বাঘা পৌর সভার ৭ নম্বর ওয়ার্ড সভাপতি লিয়াকত হোসেন বলেন, আমরা শহীদ জিয়াউর রহমানের অকুতভয় সৈনিক। বর্তমানে তাঁর ছেলে ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি। এই ভূখন্ডের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আমরা অতীতে ছিলাম, এখনও আছি ,আগামিতেও থাকবো। আমরা যে ভাবে মানুষের সাড়া পাচ্ছি, তা থেকে শতভাগ আশাবাদি আমাদের জয় সু-নিশ্চিত।
নুরুজ্জামান/শামি