সর্বশেষ সংবাদ :

মোহনপুরে এমপি মিলনের বিভিন্ন কর্মসুচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: মোহনপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক-বালিকা) ফাইনালের উদ্বোধন, রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জাতীয় সংসদ সদস্য এ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন।
সোমবার সকালে মোহনপুরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক-বালিকা) ফাইনাল খেলার উদ্বোধন করেন। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার জোবাইদা সুলতানা, মোহনপুর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব-আর-রশিদ। উপস্থিত ছিলেন বাকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ মোহনপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। এরপর তিনি চাঁদপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। সময় উপস্থিত ছিলেন উপরে উল্লেখিত ব্যক্তিবর্গ, স্থানীয় বিএনপি নেতা-কর্মীসহ অসংখ্য নারী-পুরুষ।
এছাড়াও এদিন তিনি মৌগাছী উচ্চ বিদ্যালয় ও মৌগাছী কলেজ পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সাথে ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব-আর-রশিদ, মৌগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী মুকুল, মৌগাছী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও মৌগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুচ আলী মন্ডল, মৌগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান, বিএনপি নেতা ও শিক্ষক জয়নুল আবেদীনসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মী।
আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মো. নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক ফজলুর রহমান, সিরাজুল ইসলাম, ইব্রাহিম খন্দকার ও উম্মে আয়েশা, মাওলানা শিক্ষক মামুনুর রশিদ, শিক্ষক জিল্লুর রহমান, ওবাইদুর রহমান, শিক্ষক চামেলী রানী, আলমগীর হোসেন, আসমা খাতুন, শিক্ষক শারমিন সুলতানা, শিক্ষক জান্নাতুন মাওয়া, শিক্ষক ইসমাত আরা খান, শিক্ষক অরুনা খাতুন, শিক্ষক মুসফিকা খাতুন, শিক্ষক আশরাফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি এমপি এ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলনের কাছে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের আবেদন করলে, তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তাকে রহমান এরইমধ্যে শিক্ষাকে মান সম্মত করা ও অবকাঠামোগত উন্নয়নের কথা বলেছেন। সারা দেশের বিদ্যালয়ের অবস্থানগত ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমার নির্বাচনী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনের নিরিখে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে।
তিনি মাঠ ও খেলাধুলার বিষয়ে একদল কিশোর ও যুবকের কথা শুনেন। সেখানে পর্যায়ক্রমে সমুদয় কাজ করে দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এরপর তিনি মোহনপুর উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠান মৌগাছী কলেজ পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় করে জানতে পারেন যে, ২৭ বছর ধরে শিক্ষকরা বিনা বেতনে চাকরি করে যাচ্ছেন। অর্থাৎ প্রতিষ্ঠানটি এমপিও ভূক্ত হয়নি। আবার উপরোন্ত এই প্রতিষ্ঠানটিকে প্রাক্তন অধ্যক্ষ দেওলিয়া করেছেন। বিভিন্ন কারণে ম্যানেজিং কমিটি সাবেক অধ্যক্ষকে বরখাস্ত করেছে।
এদিকে সাবেক অধ্যক্ষ সামশুজ্জোহা খান বেলাল কলেজের জমি টাকা পরিশোধ শর্তে লীজ দিয়ে ৪ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এমপি মহোদয় বিষয়টি শুনে জমি লীজ নেওয়াকারিকে ডাকেন এবং নিজে থেকে ৪ লাখ ৭০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। তাঁর মহতী এই উদ্যোগকে এলাকার মানুষ দলবল নির্বিশেষে আপামর জনগণ স্বাগত জানান এবং দোয়া করেন তিনি যেন সুস্থ থাকেন ও দীর্ঘজীবি হোন। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এন্তাজ আলীসহ শিক্ষক ও কর্মচারিবৃন্দ।


প্রকাশিত: May 5, 2026 | সময়: 5:28 am | সুমন শেখ