, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে তানোর মুন্ডুমালা রাস্তার নোনাপুকুর নাম স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম জালাল উদ্দীন (৫৫)। তিনি উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল হাট উত্তরপাড়া গ্রামের মৃত মনির উদ্দীনের পুত্র।
জানা গেছে, নোনাপুকুর থেকে বিকালে জালাল উদ্দীন কোয়েল হাটে বাজার করতে যাচ্ছিলেন পথের নোনাপুকুর ব্রীজের পাশে অন্য আরেকটি মোটরসাইকেলর সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে তানোর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ বলেন, সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। অন্য কোন মোটরসাইকেল সঙ্গে ধাক্কা লেগেছে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।