সর্বশেষ সংবাদ :

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় ছাত্রশক্তির শোক প্রকাশ

আলামিন খান,জাবি :

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ‘জাতীয় ছাত্রশক্তি’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

শোক বিবৃতিতে জানানো হয়,​ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাঁর নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশেষ করে, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর আমৃত্যু সংগ্রাম এবং রাজপথে তাঁর আপোষহীনতা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। নানামুখী চাপ ও ষড়যন্ত্রের মুখেও তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, যা আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত।

​আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করছি যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন।

​একই সাথে আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন এবং রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সানশাইন /শামি


প্রকাশিত: December 30, 2025 | সময়: 4:07 pm | Daily Sunshine