সর্বশেষ সংবাদ :

এসিড সাদৃশ্য তরল পদার্থে ক্ষতচিহৃ এখনো স্পষ্ট ,মেলেনি আইনি সহায়তা

স্টাফ রিপোর্টার.বাঘা :

রাজশাহীর বাঘা থেকে সন্ধ্যার পর বাড়ি ফেরছিলেন শাহাদুল ইসলাম। পথে প্রতিপক্ষের ছুঁড়ে মারা এসিড সাদৃশ্য তরল পদার্থে মুখের বাম চোয়াল ও মাথার পেছন সাইড ঝলসে আহত হন তিনি। ঘটনা ২৬ দিন আগের হলেও সেই ক্ষতের চিহৃ এখনো স্পষ্ট । তবে এখন পর্যন্ত মেলেনি আইনি সহায়তা ! এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়,গত ২৩ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার সময় বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর-নওটিকা বাজার থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন শাহাদুল ইসলাম(২৬)।

পথিমধ্যে আরিফপুর বটতলা মোড়ের পূর্বদিকে ফাঁকা মাঠের পাকা রাস্তায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত পরিচয়ধারি দু’জন ব্যক্তি মোটরসাইকেল যোগে সামনে গিয়ে তার পথরোধ করে এলোপাথাড়ি কিলঘুষি মারতে থাকে।এ সময় তিনি ডাক চিৎকার করলে একজনের হাতে থাকা কাঁচের বোতলে রক্ষিত এসিড সদৃশ্য তরল পদার্থ তার মুখের বাম সাইডে ছুড়ে মারে এবং প্রাণ নাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা করান। যার সত্যতা নিশ্চিত করেন জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ।

শাহাদুল ইসলাম জানান, ঘটনার সময়ে প্রতিপক্ষের মোটর সাইকেলের আলোতে তাদের চিনতে পারি । এরা হলো-উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর এলাকার হিজলপল্লী গ্রামের মৃত রহমত মন্ডলের ছেলে জানারুল আলী (৫০) অপরজন নাটোরের লালপুর উপজেলার বসন্তপুর গ্রামের ছমির আলীর ছেলে রাসেল আলী (৩০)। স্ত্রীর সাথে বিরোধ ও কলহের জেরে অসৎ উদ্দেশ্য তারা এই ঘটনা ঘটিয়েছে বলে আমি মনে করছি।তিনি আরো জানান, উক্ত ঘটনার পর স্থানীয় ভাবে বিচার না পেয়ে এক পর্যায় ঘটনার কয়েকদিন পর নিরুপায় হয়ে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে বাঘা থানার উপ-পরিদর্শক (এস.আই) মহিদুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের খুজে পাচ্ছিনা। এ বিষয়ে খুব শির্ঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: December 19, 2025 | সময়: 8:52 pm | Daily Sunshine