সর্বশেষ সংবাদ :

রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ কর্তৃক ৫ কেজি গাঁজা-সহ ০১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার :

গত ২৮ নভেম্বর ২০২৫ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সরমংলা ইকোপার্ক গ্রাম হতে সকাল ১১:১৫ টায় একজন মাদক ব্যবসায়ীকে ৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্তের নাম মোসাঃ শাহিদা বেগম (৪৫)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন নসিদানপুর গ্রামের মৃত মোন্তাজ গায়-এর মেয়ে।

রাজশাহী জেলার গোদাগাড়ী থানার এসআই(নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম ও ফোর্স-সহ গত ২৮ নভেম্বর ২০২৫ খ্রি. সকাল ১০.৪৫ টায় গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন মেসার্স ওহিদ এ্যান্ড কনফেকশনারী দোকানের পশ্চিম পার্শ্বের ফাঁকা জায়গায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানার এসআই(নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম ও ফোর্স-সহ গত ২৮ নভেম্বর ২০২৫ খ্রি. সকাল ১১ টায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সকাল ১১.১৫ টায় অভিযুক্ত মোসাঃ শাহিদা বেগমের ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাষ্টিকের বস্তার মধ্য হতে ৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাকে গ্রেফতার করে।

গাঁজা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

সানশাইন/শামি


প্রকাশিত: November 29, 2025 | সময়: 4:23 pm | Daily Sunshine