সর্বশেষ সংবাদ :

ধামইরহাটে প্রাণিসম্পদ অফিসের আয়োজনে ১৫০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারে ছাগল বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রাণিসম্পদ অফিসের অয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ -সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে ১৫০ জনকে ছাগল বিতরর করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও শাহরিয়ার রহমান।

বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ওয়াজেদ আলী। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অফিসার আইয়ুব আলী, কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ অভিজিৎ কুমার কুন্ডু, উপজেলা সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) এ টি এম ফসিউল আলম।

প্রাণীসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ রিপন রেজা জানান, প্রত্যেক সুফলভোগীকে ২টি ছাগল, ২৫ কেজি দানাদার খাবার, ৫টি ফ্লোরমেট ও ছাগলের গৃহ নির্মান উপকরণ ৪টি পিলার ২টি করে ঢেউটিন দেয়া হয়।

আবু মুছা /শামি

 


প্রকাশিত: November 19, 2025 | সময়: 10:18 pm | Daily Sunshine