সর্বশেষ সংবাদ :

জাবি উপাচার্যের মোবাইল নম্বর হ্যাকড

জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের ব্যক্তিগত নম্বরটি হ্যাকড হয়েছে। হ্যাকড হওয়া ওই নম্বর থেকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ চাওয়াসহ নানা ধরনের আপত্তিকর মেসেজ পাঠাচ্ছে।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অসৎ উদ্দেশ্যে উপাচার্যের সুনাম-ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা থেকে সংশ্লিষ্ট ব্যক্তি এই ঘৃণ্য কাজটি করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবহিত করে হয়েছে। অপরাধীকে শনাক্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে এ ব্যাপারে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্লিখিত নম্বর থেকে ফোনকলে কিংবা মেসেজে আগত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন।

আলামিন খান/ শামি


প্রকাশিত: November 15, 2025 | সময়: 2:07 pm | Daily Sunshine

আরও খবর