, , ।
স্টাফ রিপোর্টার: মোহনুপরের মৌগাছীতে শিশু সুরক্ষার লক্ষে ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দের সাথে গঠনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এসিডির উদ্যোগে মৌগাছী উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার সঈদ আলী রেজা। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন।
স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন এসিডি প্রোগ্রাম অফিসার মোসা. মৌসুমী খাতুন। বক্তব্য রাখেন মৌগাছী উচ্চ বিদ্যালয়ের মাওলানা শিক্ষক মামুনুর রশিদ, ইংরেজি শিক্ষক ওবাইদুর রহমান, বাঙলা শিক্ষক উম্মে আয়েশা, বিজ্ঞান শিক্ষক শারমিন সুলতানা, মৌগাছী ইউপির সদস্য একরাম আলী, মিনা বেগম ও ফেরদৌসী কেয়া, পুরোহিত অরুপ প্রমুখ। সহযোগিতায় ছিলেন এসিডির পিয়ার লিডার মোঃ আশিক রায়হান ও মোসাঃ সোহানা খাতুন।