সর্বশেষ সংবাদ :

নাচোল বিএনপি নেতা তুহিনের লিফলেট বিতরণ ও আলোচনা সভা

নাচোল বিএনপি নেতা তুহিনের লিফলেট বিতরণ ও আলোচনা সভা

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের রেলস্টেশনের বিভিন্ন এলাকায় গতকাল বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় মনোনায়ন প্রত্যাশি আলহাজ্ব আব্দুস সালাম তুহিন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, সহ সভাপতি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাজাহান আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে দুপুর সাড়ে ১২টায় রেলস্টেশন মাঠে লিফলেট বিতরণ ও আলোচনাসভা শেষে গণমাধ্যম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী বিভিন্ন বিষয়ে সাক্ষাতকার প্রদান করেন।


প্রকাশিত: October 10, 2025 | সময়: 4:39 pm | Daily Sunshine