তানোরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার, তানোর:
আমি কন্যা শিশু স্বপ্ন দেখি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি এই প্রতিপাদ্য বিষয়ে নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের সভাপতিত্বে তানোর উপজেলা পরিষদ হল রুমে কন্যা শিশু ও অভিভাবকদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, “শুধু একটি দিনে নয়, সারা বছর আমাদের সচেতন থাকতে হবে কন্যা শিশুদের অধিকার নিয়ে। তাদের পাশে দাঁড়ানো, কথা শোনা ও স্বপ্ন পূরণে সহায়তা করা আমাদের মূল লক্ষ্য। সকলে মিলে এমন একটি সমাজ গড়তে হবে যেখানে প্রতিটি কন্যা শিশু নিরাপদ ও সুরক্ষিত থাকবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, টিএইচও বার্নাবাস হাসদা, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান প্রমুখ।

 

অপর দিকে দিবসটি উপলক্ষে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প মোহনপুর বিডি রাজশাহীর আয়োজনে সকাল ১০ ঘটিকার উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প মোহনপুর বিডি র হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফ্রান্সিস মারভি সঞ্চালনায় ও বাবুলাল টুডর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়নকর্মী এম রায়হান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্নমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কামেল মাড্ডি, বরেন্দ্র অঞ্চলের পুরোহিত রোভার রাজেন ধীরেন ও সুরেশ প্রমুখ। কন্যা শিশুদের মধ্যে লোকসংগীত লোকনৃত্য কবিতা আবৃত্তি ও চিত্র অংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

টিপু সুলতান/শামি


প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫ | সময়: ১০:২৮ অপরাহ্ণ | Daily Sunshine