সর্বশেষ সংবাদ :

তানোরে শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার,তানোর:
তানোরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে শিশুর সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ফিলিপ টুডুর সভাপতিতে বৃহস্পতিবার সকালে পাঁচন্দর ইউনিয়নের মোহনপুরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের হররুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত সমাজ উন্নয়ন কর্মী এম রায়হান আলী।

বরেন্দ্র এলাকার বিভিন্ন কমিউনিটির লিডারদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভায় জিও এনজিওর প্রায় ৩০ জন প্রতিনিধি শিশুদের জীবনের মান শিক্ষা নিরাপত্তা মৌলিক আধিকার বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন। এবং কৌশল যুক্তি ও মতামত প্রদান করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, শিশুদেরকে পরিবার থেকে আগে শিক্ষা দেওয়া উচিত। শিশুরা পারিবারিক শিক্ষাই শিক্ষিত হয়ে সামাজিক ভাবে উন্নত জীবনের মান উন্নয়ন করতে পারবে। শিশুরা অনুকরণ প্রিয় তাই মা বাবার আচার-আচরণ কথাবার্তা শিশুরা অনুকরণ করে। আজকের শিশু আগামী দিনের রাষ্ট্রনায়ক। শিশুদের অভিভাবকদের নিয়ে করা অতীব জরুরী। শিশুদের চাইতে শিশুদের অভিভাবকদেরকে নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা করা দরকার। ফ্রান্সিস মাল্টির সঞ্চালনা উপজেলার বিভিন্ন জিও এনজিওর প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

টিপু সুলতান/শামি


প্রকাশিত: September 25, 2025 | সময়: 7:34 pm | Daily Sunshine