সর্বশেষ সংবাদ :

যবিপ্রবি সাংবাদিক সমিতির বর্ষসেরা ফিচার প্রতিবেদক রাইজিংবিডির ইমদাদুল

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন যবিপ্রবি সাংবাদিক সমিতির ‘বর্ষসেরা ফিচার প্রতিবেদক পুরস্কার-২০২৫’ পেয়েছেন রাইজিংবিডির যবিপ্রবি প্রতিনিধি মোঃ ইমদাদুল ইসলাম ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমীক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে যবিপ্রবিসাসের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ । উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এ সম্মাননা তুলে দেন। ইমদাদুল বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী

উক্ত অনুষ্ঠানে বর্ষসেরা প্রতিবেক রুপালি বাংলার প্রতিনিধি তানভীর হোসেন ‌এবং ডেইলি জনকন্ঠ এর প্রতিনিধি মোঃ ইমরান হোসাইনকে লেখক সম্মাননা ২০২৫ প্রদান করা হয়। এছাড়া যবিপ্রবিসাসে যুক্ত হওয়া নবীন সাংবাদিকদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনটির সদস্যরা।

সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানিয়ে ইমদাদুল ইসলাম বলেন, এই সম্মান আমার একার নয়-এটি আমাদের পুরো ক্যাম্পাস সাংবাদিকতা অঙ্গনের। সহকর্মী, পাঠক, শিক্ষক ও বন্ধুদের সহযোগিতা ছাড়া এই পথ এতটা সহজ নয় ।

ক্যাম্পাস সাংবাদিকতা আমার কাছে শুধু খবর প্রকাশ নয়, বরং ছাত্রজীবনের সংগ্রাম, স্বপ্ন ও বাস্তবতার প্রতিচ্ছবি। প্রতিটি লেখার মাধ্যমে আমি সত্য, ন্যায় ও শিক্ষার্থীদের কণ্ঠস্বর তুলে ধরার চেষ্টা করি।

এই পুরস্কার আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি, কলমের শক্তি সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। তাই আগামী দিনগুলোতেও আমি সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে নিরলসভাবে কাজ করে যাবো।

অনুষ্ঠানের মূর্খ আলোচক হিসেবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন বাংলাদেশ আজও নেতৃত্ব সংকটে পিছিয়ে আছে। তরুণ প্রজন্ম সামনে না আসা পর্যন্ত দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। সংবাদ মানেই সত্য ও তথ্যনির্ভর উপস্থাপন—এটাই সাংবাদিকতার মূল শর্ত। একটি ঘটনার কী, কোথায়, কিভাবে ঘটেছে—তার সঠিক উত্তরই সংবাদকে বিশ্বস্ত করে তোলে।

আজ সাংবাদিকতা ফিফথ স্টেট-এ পরিণত হলেও এর বড় অংশই এখন সোশ্যাল মিডিয়ায়। তাই ক্যাম্পাস সাংবাদিকদের জন্য ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ রাখা জরুরি। মানুষের হাতে হাতে মোবাইল থাকায় পত্রিকার পাঠক কমলেও, সোশ্যাল মিডিয়া নতুন সুযোগ তৈরি করেছে—যা পরিচিতি বাড়ানোর পাশাপাশি আয়েরও মাধ্যম হতে পারে।

সবশেষে মনে রাখতে হবে, সাংবাদিকদের দায়িত্ব শুধু সত্য তুলে ধরা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধেও সাহসের সঙ্গে সোচ্চার হওয়া।

অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, আমি নিজেও একসময় সাংবাদিকতা করেছি। দীর্ঘদিন একটি পত্রিকায় বিভিন্ন বিষয়ে কলাম লিখেছি। তবে ব্যস্ততার কারণে প্রায় দেড় বছর ধরে নিয়মিত লেখা সম্ভব হয়নি। সাংবাদিকরা হলো সমাজ ও রাষ্ট্রের চোখ। এই চোখ সত্য দেখলে ও সত্য প্রকাশ করলে সমাজ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা এগিয়ে নিতে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ প্রয়োজন। তাদের উচিত আমাদের দোষ-গুণ তুলে ধরা, যাতে প্রশাসনিক কাজে স্বচ্ছতা আসে। আমরা চাই দুর্নীতিমুক্ত দেশ গড়তে, আর এই পথপ্রদর্শক হবে তরুণ সাংবাদিকরাই।

যবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক এটিএম মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের শিক্ষক, হল প্রভোস্ট, দপ্তর প্রধানগন। এছাড়াও সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

তারেক/শামি


প্রকাশিত: September 17, 2025 | সময়: 11:26 pm | Daily Sunshine