সর্বশেষ সংবাদ :

বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ-২ মৌসুমে মাষকলাই উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। স্বাগত বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সজল সরকার।

উপসহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মিলন আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ।

উপজেলার ৫০ জন কৃষকের মাঝে কৃষকপ্রতি ১ বিঘা জমির জন্য মাষকলাই বীজ ৫ কেজি , ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি সার বিতরণ করা হয়।

রানা হামিদ /শামি


প্রকাশিত: September 4, 2025 | সময়: 8:06 pm | Daily Sunshine

আরও খবর