সর্বশেষ সংবাদ :

নাচোলে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু 

নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা-মায়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের নিজামপুর পল্টন পুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন আলমগীরের স্ত্রী হাওয়া বিবি (৪০) ও মেয়ে আয়েশা খাতুন (২৬)।

 

মৃতের স্বজন আব্দুস সালাম জানান, বুধবার ভোর পাঁচটার দিকে বাড়ির পাশে চার্জার ভ্যানের বৈদ্যুতিক সুইচ টানতে গিয়ে হাওয়া বিবি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে তার মেয়ে আয়েশা উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলে মা-মেয়ে দুজনে মারা যান।

নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মা-মেয়ে দুজনেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডলার /শামি


প্রকাশিত: August 27, 2025 | সময়: 1:10 pm | Daily Sunshine