সর্বশেষ সংবাদ :

লালপুরে নিজের বাড়ি পুড়িয়ে দিল মাতাল

লালপুর প্রতিনিধি: স্ত্রী’র সাথে রাগ করে নিজের ঘর-বাড়ি পুড়িয়ে দিয়েছে আমিনুল ইসলাম (৫০) নামের এক মাতাল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে। আমিনুল ওই গ্রামের তফেল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, আমিনুল প্রায় দিনই নেশা করে পরিবারের লোকজনদের সাথে খারাপ আচরণ করতো। ঘটনার দিন নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী ও ছেলের উপর রাগ করে নিজের মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে নিজের ঘরে ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে তার বাড়ি সহ পাশের তিনটি বাড়ি আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকার লোকজন আমিনুলকে বেধড়ক পিটিয়ে আহত অবস্থায় লালপুর হাসপাতালে ভর্তি করেছে।
লালপুর থানার ওসি নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রকাশিত: April 5, 2025 | সময়: 4:32 am | সুমন শেখ

আরও খবর