সর্বশেষ সংবাদ :

তারুণ্যেও উৎসব উদযাপন : অনুর্ধ্ব-১৪ বালক বালিকা এ্যাথলেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনব্যাপী অনুর্ধ্ব-১৪ বালক বালিকাদের এ্যাথলেটিকস প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বুধবার প্রধান অতিথি থেকে উদ্বোধন ও খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মহিনুল হাসান।
প্রধান অতিথি অংশ গ্রহণকারী বালক বালিকাদের খেলার নিয়ম নীতি ও দীর্ঘপথ চলার বিষয়টি তুলে ধরে বলেন ভালোকে ভালো, মন্দকে মন্দ, খারাপকে খারাপ, ভুলকে ভুল বলতে হবে তবেই একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠা যাবে।
বিভিন্ন ইভেন্টে এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১০০মিটার দৌড়ে ফিডলাইট ফুটবল একাডেমীর দেবকুমার, ২০০ মিটার দৌড়ে লোকনাথ উচ্চ বিদ্যালয়ের মোঃ আরিফ, ৪০০ মিটার দৌড়ে দামকুহাটের মোঃ মহিম হোসেন, দীর্ঘ লাফে ফিডলাইট ফুটবল একাডেমীর শ্রী দেবকুমার, উচ্চ লাফে একুই স্কুলের শ্রী দেবকুমার, গোলক নিক্ষেপে পোস্টাল কমপ্লেক্সের মোঃ নাদিম, চাকতি নিক্ষেপে শিশু বিকাশ কেন্দ্রের শিমসন ও মোরগ লড়াইয়ে স্যাটেলাইট হাই স্কুলের মোস্তফা প্রথম স্থান অধিকার করে।
এ সময় ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক আখতারুজ্জামান রেজা তালুকদার. এ্যাডহক কমিটির সদস্য তৌফিকুর রহমান রতন, মেহেদী হাসান পুলক, সংগঠক মোঃ সাইফুল আজিজ. সৈয়দ আনিসুর রহমান শিমুল, লোকনাথ উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ জাফর ও শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক হাবিব প্রমুখ।


প্রকাশিত: December 11, 2025 | সময়: 1:08 am | সুমন শেখ