বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘায় দুটি ভেজাল গুড় তৈরীর কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকাল ১১টায় ভেজাল গুড় তৈরি কারখানায় বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার মালিককরা দীর্ঘদিন থেকে চিনি, মোনালিসা, নানা রকম কেমিক্যাল, চুন, রং , হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করে ভেজাল গুড় তৈরী করে আসছিল।
এমন অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) ফজলে এলাহি ও সহকারী পরিচালক বিপুল বিশ্বাস অভিযান পরিচালনা করেন। এই অভিযানে আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের পাঞ্জা হোসেনের ১০ হাজার এবং গোচর গ্রামের জনাব আলীর ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) ফজলে এলাহি বিষয়টি নিশ্চিত করে বলেন, গুড়ের কারখানার মালিকরা অপরিস্কার ও বিষাক্ত রাসায়নিব দ্রব্য কেমিক্যাল ব্যবহার করে গুড় তৈরী করছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক ভাবে জরিমানা করা হয়েছে।
এছাড়া গুড় তৈরীর উপকরণ চিনি, মোনালিসা-সহ নানা রকম কেমিক্যাল, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা জব্দ করে জনস্মুখে ধ্বংষ করা হয়েছে।
নুরুজ্জামান /শামি