, , ।
হাফিজুর রহমান,টাঙ্গাইল :
সেনাবাহিনীর চাকরির পরীক্ষা দিতে যাওয়া হলো না দুই যুবকের। পথিমধ্যেই সড়ক দুর্ঘটনায় লাশ হলেন তারা। পরিবারের বাবা মা’র স্বপ্ন নিভে গেল সড়কে। পরিবারে চলছে আহাজারি।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর ৬ টা ৩০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপু
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি এস এম শহিদুল্লাহ জানান, বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর ৬ টা ৩০ মিনিটের দিকে মোটরসাইকেল যোগে তারা জামালপুরের মেলান্দহ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরীর পরীক্ষা দিতে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসে যাচ্ছিলেন। ধনবাড়ীর নলহরা বটতলা এলাকায় পৌছলে অপর দিক থেকে জামালপুরগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সহ এক আরোহী ও পিকআপ ভ্যানের চালকের মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা আরোও এক আরোহী গুরুত্বর আহত হন।
খবর পওয়া মাত্রই থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতরা হলেন-জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৫ নং চরের জিন্নাত আলীর ছেলে আল আমিন(৩০), চরপালিশা গ্রামের আমিনুলের ছেলে স্বপন মিয়া (৩৫) ও জামালপুর সদরের হাসিল মানিক বাড়ী এলাকার মৃত নূর ইসলামের ছেলে জুয়েল (৩২) এবং আহত সানী (১৮) ময়মনসিংহ সদর উপজেলার পান্ডাপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে।
হাফিজুর/শামি