সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে জুলাই পুনর্জাগরণ সেবা মেলা অনুষ্ঠিত

লিয়াকত আলী বাবলু মহাদেবপুর:

দেশের অন্যান্য স্থানের মত মহাদেবপুরেও জুলাই পুনর্জাগরণ সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে । ২৬ জুলাই শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে জুলাই পুনর্জাগরণ সমাজ গঠনে শপথ (ভার্চুয়াল ) সামাজিক নিরাপত্তা নারী ও শিশু সুরক্ষা এবং সমতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা প্রশাসন সমাজসেবা অধিদপ্তর মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে অনুষ্ঠানের মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ খুরশিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতান মাহমুদ, উপজেলা সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, বৈষম্য বিরোধী ছাত্রনেতা আমিনুল হক প্রমুখ ।

 

অনুষ্ঠান ঢাকার সাথেই সমাপ্ত ঘোষণা করা হলেও পরে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে এলাকার একজন অসহায় ও কৃতি ছাত্রী সুমাইয়া আক্তারের মায়ের হাতে ২০ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয় এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে ২শ ৬৪ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে ভি ডব্লিউ বি কার্ড তুলে দেওয়া হয় ।
উল্লেখ্য যে ,শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।

লিয়াকত /শামি


প্রকাশিত: July 26, 2025 | সময়: 8:43 pm | Daily Sunshine