সর্বশেষ সংবাদ :

পোরশায় কালাজ্বর নির্মূলে অবহিতকরন সভা অনুষ্ঠিত

পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশায় কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করণের জন্য উপজেলা পর্যায়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। রোগ নিয়ন্ত্রন বিভাগের জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচির আওতায় রোববার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হাসান।
এসময় থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন, নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: February 21, 2022 | সময়: 8:01 am | সুমন শেখ

আরও খবর