সর্বশেষ সংবাদ :

বদলগাছী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব উদ্বোধন

রানা হামিদ, বদলগাছী,নওগাঁ :

নওগাঁর বদলগাছী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।

 

 

 

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে বদলগাছী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় এই কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, বদলগাছী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজানুর রহমান চৌধুরী প্রমূখ।

উদ্বোধন শেষে ইউএনও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

রানা হামিদ /শামি


প্রকাশিত: July 15, 2025 | সময়: 6:42 pm | Daily Sunshine