সর্বশেষ সংবাদ :

বাগমারায় জোরপূর্বক জমি ও পুকুর দখলের অভিযোগ

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলা ১৩নং গোয়ালকান্দি ইউনিয়নের দুলালীপাড়া গ্রামে জোরপূর্বক জমি ও পুকুর দখলের অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মাড়িয়া ইউনিয়নের নিমপাড়া গ্রামের জমির মালিক ডা. নুরুল ইসলাম, এনায়েতুর রহমান, খলিলুর রহমান, শাহজাহান, জিয়াউর রহমানের গত ৪ জানুয়ারি ভোগদখলীয় সম্পত্তির লীজ গ্রহীতা আব্দুর রউফ হিটলার ও গোলাম মোস্তফা জমিতে গেলে গোয়ালকান্দি ইউনিয়নের দুলালীপাড়া গ্রামের বিবাদী জালাল উদ্দিন, মুনছুর রহমান, শাহার আলী, রাজু, আজাদ আলী সহ আরো কিছু গুন্ডা বাহিনী ১৫ লক্ষ টাকা চাঁদার দাবী করেন এবং চাঁদার টাকা না দিয়ে জমিতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।
গত ২৯ জানুয়ারী বাগমারা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন জমির মালিকরা। গোয়ালকান্দি ইউনিয়নের কনোপাড়া মৌজার জমির পরিমান প্রায় ৩৯ বিঘা।
এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুল ইসলামের ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।


প্রকাশিত: February 6, 2025 | সময়: 6:37 am | সুমন শেখ