সর্বশেষ সংবাদ :

বদলগাছীতে বিপুল পরিমাণ গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রানা হামিদ, বদলগাছী :

নওগাঁর বদলগাছী থেকে ১৪.৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বুধবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বদলগাছী থানাধীন বেগুন জোয়ার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন, উপজেলার বেগুন জোয়ার গ্রামের মৃত জনাব আলী মন্ডলের ছেলে মো. সোহরাব হোসেন (৪৫) ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানাধীন বেগুন জোয়ার এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের সময় র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সোহরাব’কে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামীর দখলে থাকা অবৈধ মাদকদ্রব্য গাঁজা ১৪.৪ কেজি ও মোবাইল ফোন ০২টি উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামী সোহরাব চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করতঃ নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

রানা হামিদ /শামি


প্রকাশিত: July 9, 2025 | সময়: 5:30 pm | Daily Sunshine