সর্বশেষ সংবাদ :

বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ছয়জন ওয়ারেন্ট আসামী গ্রেফতার

নুরুজ্জামান ,বাঘা :
রাজশাহীর বাঘায় দু’জন সাজাপ্রাপ্ত আসামী-সহ মোট ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৩-জুন)রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে একাধিক মামলায় অভিযুক্ত এসব ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার করে পুলিশ।

 

অভিযুক্ত আসামীরা হলেন, মোঃ রোমান সরদার(৩২) পিতা- নওশাদ সরদার, সাং গোচর, মোঃ আঃ রহিম , পিতা- মৃত আছেন আলী, সাং ভানুকর, (সাজাপ্রাপ্ত) মোঃ জয় আহাম্মেদ লিখন, পিতা- মোঃ এখলাছ মন্ডল, সাং- আলাইপুর, মোসাঃ শিরিনা খাতুন, স্বামী- মোঃ হাফিজুর রহমান, সাং- হরিরামপুর, মোঃ হাফিজুর রহমান, পিতা- মোঃ শামসুল হুদা, সাং- হরিরামপুর এবং মোঃ মাসুদ রানা, পিতা- মোঃ মাজদার, সাং ভানুকর,( সাজাপ্রাপ্ত)। সকলের বাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে ।

বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের নির্দেশে পুলিশের একটি চৌকস দল অত্যন্ত দক্ষতার সাথে বিশেষ অভিযান চালিয়ে উক্ত আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এর মধ্যে একজন মহিলা আসামী রয়েছেন।

বাঘা থানা অফিসার ইনজার্চ(ওসি)আ.ফ.ম আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীদের বৃহ্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ-নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এরপর আজ শুক্রবার সকালে তাদের সকলকে একযোগে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সানশাইন /নুরুজ্জামান /শামি


প্রকাশিত: July 4, 2025 | সময়: 5:17 pm | Daily Sunshine

আরও খবর