বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: ভূমিসেবা সহায়তা কেন্দ্রের সহায়তাকারী (উদ্যোক্তা) ও কম্পিউটার কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জয়পুরহাট সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সবুর আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রের মিজানুর রহমান, সাজজাদ হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজীব কুমার বিশ্বাস, ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার ভূমি জিন্নাতুল আরা প্রমুখ।
৫টি উপজেলার মোট ২০ জন কম্পিউটার কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এই দোকান গুলোতে ভূমিসেবা প্রদান করা হবে। ভূমিসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভূমিসেবা প্রত্যাশী যে কেউ এখান থেকে সেবা গ্রহণ করতে পারবে।