সর্বশেষ সংবাদ :

১১০০ পিচ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর বদলগাছি উপজেলার থুপশহর এলাকা থেকে বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদককারীকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর অভিযানিক টিম।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার বদলগাছি উপজেলার গোপালপুর গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে টিটু হোসেন (২৬) এবং কোলার পালশা গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে ইমদাদুল হক (৪৬)।
শুক্রবার সকালে র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
র‌্যাব জানায়, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ সাদিকের নেতৃত্বে¡ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার বদলগাছী উপজেলার থুপশহর এলাকা থেকে ১১০০ পিচ ট্যাপেন্টাডলসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত টিটু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং এমদাদুল টিটুর সহযোগী হিসেবে কাজ করতো। আসামীদের বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: December 30, 2023 | সময়: 6:45 am | সুমন শেখ

আরও খবর