সর্বশেষ সংবাদ :

সাবেক এমপি এড. নাদিম মোস্তফার প্রথম মৃত্যৃ বার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার: রাজশাহী পুঁঠিয়া-দুর্গাপুর আসনের সাবেক এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. নাদিম মোস্তফার প্রথম মৃত্যৃ বার্ষিকী আজ সোমবার। গত বছর ৩০ জুন বেলা ১১টায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মরহুম নাদিম মোস্তফার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ তার নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে জানিয়েছেন তার পুত্র জুলফার নাইম বিস্ময়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক এই নেতা রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন নাদিম মোস্তফা।


প্রকাশিত: June 30, 2025 | সময়: 3:58 am | সুমন শেখ