গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ দুইজন আটক

প্রেমতলী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম হেরোইন সহ দুই জনকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে গোদাগাড়ী থানার উজানপাড়া গ্রামে একটি বসতবাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, গোদাগাড়ীর উজানপাড়া গ্রামের মোতালেব ইসলামের ছেলে ওয়ালিদ ইসলাম (২৩) ও একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম (২৫)।
গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) রুবেল মৃধা ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোদাগাড়ী মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামে একটি বসতবাড়ীতে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এই সময় অভিযান পরিচালনা করে এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করে।
অভিযুক্তদের দেহ তল্লাশি করে ১নং অভিযুক্ত ওয়ালিদ ইসলামের পরিহিত লুঙ্গির ডান কোঁচের মধ্যে থাকা ১ টি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গোদাগাড়ী থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন বলেন, এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: জুন ৩০, ২০২৫ | সময়: ৩:৫৭ পূর্বাহ্ণ | সুমন শেখ