, , ।
নুরুজ্জামান,বাঘা :
রাজশাহীর বাঘা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারটি পৃথক ঘটনায় এক কেজি ৫০০ গ্রাম গাঁজা, পাঁচ বোতল ফেন্সিডিল ও দশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। একই সাথে একটি চুরির ঘটনায় চুরি যাওয়া নগদ ২ হাজার টাকা ও চুরির কাজে ব্যবহৃত রেঞ্জ সহ একজন পেশাদার চোরকে আটক করেছেন।শনিবার(২৮ জুন) রাতে উপজেলার কয়েকটি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের আটক করা হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত ২৮/০৬/২৫ ইং তারিখ দিবাগত রাতে বাঘা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গড়গড়ি ইউপি এলাকা থেকে ফেন্সিডিল ব্যবসায়ী মোঃ মুকাদ্দেস প্রাং(৩৪), পিতা- মৃত উজির প্রাং, গ্রাম-খানপুরকে ০৫ বোতল ফেন্সিডিল, আড়ানি ইউপি এলাকার পিয়াদা পাড়া থেকে ইয়াবা ব্যবসায়ী মোঃ রানা(৩২), পিতা- মোঃ খোরশেদকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট, পৌরসভা এলাকা থেকে গাঁজা ব্যবসায়ী মোঃ রাশেদুল (৪০), পিতা- রোমজিত, গ্রাম- কলিগ্রামকে ৫০০ গ্রাম গাঁজা ও বাউসা ইউপি এলাকা থেকে গাঁজার ডিলার মো: নাসির উদ্দিন (৪৪), পিতা- মৃত রমিজ উদ্দিন, গ্রাম- দীঘা দাবিয়াতলা থেকে এক কেজি গাঁজা সহ আটক করেন বাঘা থানা পুলিশ।
অপর দিকে বাজুবাঘা ইউপি এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত পেশাদার চোর ইয়াজুল (৫০), পিতা কানু, সাং তেপুকুরিয়াকে চুরি যাওয়া টাকা ও চুরির কাজে ব্যবহৃত রেঞ্জ সহ আটক করলে তার মুখ থেকে চুরির স্বীকরুক্তি পাওয়া যায়।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, আটক কৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক ও চুরি মামলা রুজু করে রবিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।
নুরুজ্জামান /শামি