সর্বশেষ সংবাদ :

স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিব এবং রাজশাহী অঞ্চলের কৃতি সন্তান ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় রাসিক প্রশাসক নবনিযুক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্বের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।
সাক্ষাৎকালে রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।
উল্লেখ্য, ড. আ. ন. ম. বজলুর রশীদ রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান। তিনি এর আগে দীর্ঘদিন রাজশাহী বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন।


প্রকাশিত: September 8, 2026 | সময়: 4:14 am | সুমন শেখ