, , ।
কালাই প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নে দুটি সার গোডাউনে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে দুই ডিলারকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন কালাই উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের ভ্রাম্যমাণ আদালত। একই দিনে মোলামগাড়ী বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার ৬ সেপ্টেম্বর বিকেলে জিন্দারপুর ইউনিয়নের দুটি সার গোডাউন মনিটরিং করা হয়। এ সময় ক্যাশমেমো ব্যবহার না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং রেজিস্টারে অসংগতি পাওয়ায় জিন্দারপুর ইউনিয়নের বেগুনগ্রাম ভাই ভাই ষ্টোর এন্ড ট্রেডার্স সত্বাধীকারি আব্দুর রহমান আকন্দ ১০ হাজার এবং একই ইউনিয়নের মোলামগাড়ি বাজারে সালাম ট্রেডার্স সত্ত্বাধীকারি আব্দুস সালামকে ১৫ হাজার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় দুই ডিলারকে সর্বমোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এ ছাড়া উপজেলার মোলামগাড়ী বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজনকে আটক করা হলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হারুন উর রশিদ ও কালাই থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
কালাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন উর রশিদ বলেন আমাদের সারের কোন সংকট নেই কৃত্তিম সংকট সৃষ্টিকারী, দাম বেশি নিচ্ছে যারা বা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে জনসার্থে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।