গোমস্তাপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সাংবাদিকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্রিকেট ম্যাচে এনজিবি ক্রিকেট একাদশ ২৬ রানে শিবগঞ্জ ক্রিকেট একাদশকে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ীদলের হাতে পুরষ্কার তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা জামায়াতের আমীর ইমামুল হুদা, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আজিজুল হক, সাংবাদিক নাহিদ ইসলাম সহ অন্যরা।


প্রকাশিত: জুন ২৯, ২০২৫ | সময়: ৪:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ