, , ।
স্টাফ রিপোর্টার :
তানোরে ১১ শ লিটার চোলাই মদসহ ১ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) -৫। র্যাব-৫ রাজশাহী সদর কোম্পানীর একটি অপারেশন দল এ অভিযানটি পরিচালনা করেন।
২৯ এপ্রিল ( মঙ্গলবার) সকাল ৬.৪৫ মিনিটে রাজশাহী জেলার তানোর উপজেলার শিবপুর গ্রামের বলরাম সরেন (৩৫) এর বসতবাড়ির উঠান থেকে চোলাই মদগুলো উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে চোলাইমদ সহ শিবপুর এলাকার মৃত কুরহানু সরেনের ছেলে বলরাম সরেন (৩৫) কে গ্রেফতার করা হয়। জনসম্মুখে আসামীকে জিজ্ঞাসাবাদ করলে অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ উৎপাদন ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রাখার কথা স্বীকার করে।
স্থানীয় সুত্রে জানা যায়, আসামী দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় লোক চক্ষুর আড়ালে মাদকদ্রব্য চোলাইমদ অবৈধভাবে উৎপাদন করে তানোর থানা এলাকার বিভিন্ন মাদক সেবনকারীর কাছে বিক্রয় করে থাকে আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
সানশাইন/শাহালাল/শামি