সর্বশেষ সংবাদ :

বিএমডিএ’র মাসিক সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কর্যক্রমের অগ্রগতি পর্যালোচনা নিয়ে মে ২০২৫ মাসের মাসিক সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৪জুন) সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ জিমনেসিয়াম হল রুমে মাসিক সভা ও ৫ জন কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। মাসিক সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব)।
এরআগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মরহুম ড.এম আসাদুজ্জামান এর স্মরণে ১মিনিট নিরবতা পালন করেন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীর।
মাসিক সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিঃ প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির (সচিব), নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী মোসাঃ রুবিনা খাতুন, অনুষ্ঠান সঞ্চলনা করেন নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর, রিজিওন, জোন অফিস, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে উপস্থিত ছিলেন।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় হতে বিভিন্ন সময়ে বিদায় কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। বিদায় কর্মকর্তা-কর্মচারীরা হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুমন্ত কুমার বসাক, সহকারী প্রকৌশলী কাজিমুদ্দীন, শফিকুল ইসলাম কম্পিউটার অপারেটর, মোসা: নাসিরা পারভীন সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, মো: রোকনুজ্জামান মানিক মেকানিক।


প্রকাশিত: June 25, 2025 | সময়: 4:31 am | সুমন শেখ