, , ।
স্টাফ রিপোর্টার:
রাজশাহীর পবায় ডাঙ্গেঁরহাট মহিলা কলেজের উদ্দ্যোগে নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) অত্র কলেজ প্রাঙ্গনে নবীন বরণ, বিদায় সংবর্ধণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ মো. আসলাম আলি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, রাজশাহী অঞ্চল পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান।
এসময় প্রধান অতিথি বলেন, শিক্ষার মুল উদ্দেশ্য হচ্ছে একজন ভাল মানুষ হওয়া। যারা পরীক্ষার্থী তোমাদের আগেই স্বপ্ন দেখতে হবে। লক্ষ্য স্থির করতে হবে। স্বপ্ন দেখতে হবে আকাশে উড়ার, নতুন কিছু করার। স্বপ্ন লালন করতে হবে আন্তরিকতার সাথে। নৈতিকতা ঠিক থাকতে হবে। শুধু প্রয়োজন সদিচ্ছার, স্বপ্ন বাস্তবায়ন হবে। সফলতা আসবে তবেই একদিন মাদার তেরেসা, বেগম রোকেয়ার মতো হয়ে তোমরা ফিরবে। তোমাদের ভাল কাজে তখন নিজে ভাল থাকবে, পরিবার ভাল থাকবে, সমাজ ভাল থাকবে। দেশের উন্নয়নে কাজ করবে, দেশ ভাল থাকবে এবং উন্নত হবে এমন প্রত্যাশা করেন তিনি।
বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, রাজশাহী অঞ্চল উপ-পরিচালক, কলেজ, প্রফেসর মো. উমর ফারুক বলেন, যুগের পরিবর্তন হয়েছে তার সাথে কাজের গতির পরিবর্তন করতে হবে। আগে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে প্রতিটি দিন প্রতিটি মহুর্তে নতুন নতুন আইডিয়া তৈরী করতে হবে। যা আইডিয়া করি তা বাস্তবায়নে কাজ করতে হবে। প্রতিযোগিতার যুগ এখন, জীবনের সেরাটা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
অত্র কলেজের অধ্যক্ষ মো. আসলাম আলি বলেন, ডাঙ্গেঁরহাট মহিলা কলেজে ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ২২ বছর পর ২০২৩ সালে এমপিওভুক্ত লাভ করেন। কলেজ প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে এখন পর্যন্ত ছাত্রীদের ফ্রীতে ভর্তি ও বিনা বেতনে লেখাপড়ার সুযোগ, কলেজে যাতায়াতের ভাড়া প্রদান, বিনামূল্যে বই, খাতাপত্র সহ বিভিন্ন সামগ্রী প্রদান অব্যাহত আছে। তিনি আরোও বলেন, মেয়ে আপনার মানুষ করার দায়িত্ব আমাদের। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি শিক্ষা দেওয়ার ভাল মানুষ করার। এলাকাবাসীর সার্বিক সহযোগিতা করেছেন কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অত্র কলেজের ইংরেজি লেকচারার মো. মামুনুর রহমান খাঁন’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চল উপ-পরিচালক, কলেজ, প্রফেসর মো. উমর ফারুক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের প্রশিক্ষণ কো-অর্ডিনেটর মো. শাহাদত হোসেন, দারুশা কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভিন শিল্পী।
উপস্থিত ছিলেন আইসিটি বিষয়ক প্রভাষক রেজাউন নবী হুদা, পৌরনীতি বিষয়ের প্রভাষক আলিফ লাম মিম ইয়াসমিন, বাংলা বিষয়ের প্রভাষক দুলাল হোসেন, সমাজকর্ম বিষয়ের প্রভাষক, হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক শাহাদত হোসেন, গনিত বিষয়ের প্রভাষক রিংকু সহ কলেজের শিক্ষক, কর্মচারী, বিএম ও জেনারেল শাখার দ্বিতীয় বর্ষের বিদায়ী শিক্ষার্থী, প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সানশাইন /সবুজ/শামি