শ্বশুরবাড়ি থেকে ছিনতাই মামলার আসামি ল্যাপটপসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনালে নারীকে ছিনতাইয়ের ঘটনায় ল্যাপটপসহ হেলাল (২৩) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৫ জুন রাতে চন্দ্রিমা থানার জামালপুর এলাকার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ছিনতাইকৃত একটি সরকারি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ নভেম্বর সকালে এক নারী রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলযোগে আসা দুই ব্যক্তি তার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে ল্যাপটপ, মোবাইল, আইডি কার্ড, ডেবিট কার্ড ও অন্যান্য জিনিস ছিল।
এর আগে মামলার আরেক আসামি এস এম হাসান মোক্তাদ্দির ওরফে কিউটকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী হেলালকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: জুন ১৭, ২০২৫ | সময়: ৩:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ