সর্বশেষ সংবাদ :

ঈদের ছুটিতেও পাঁচ হাজার সেবা গ্রহীতাকে সেবা দিয়েছে পরিবার পরিকল্পনা

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদ-উল-আযহার উৎসবের ছুটিতে সবাই পরিবার পরিজনের সাথে সময় কাটাচ্ছেন। ঘুরতে বেরিয়েছেন কিংবা প্রিয়োজনের সাথে আনন্দ ভাগাভাগি করছেন। কিন্তু এই ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য কর্মীরা সেবা দিয়ে যাচ্ছেন নিরলস ভাবে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নির্দেশনায় রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সূযোগ্য উপপরিচালক আব্দুর রাজ্জাক, রাফিউন নাহার, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা), ডাঃ মাহবুবুল আলম, সহকারী পরিচালক (সিসি) ও মেডিকেল অফিসার (সিসি), ডাঃ আব্দুল বাতিনসহ সকল কর্মকর্তাগণের সার্বিক তত্ত্বাবধানে জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র, এমসিএইচ-ইউনিটসহ ৪৫ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদ-উল-আযহার ছুটি চলাকালীন মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে।
সকল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), মেডিকেল অফিসার (ক্লিনিক), মহিলা সহকারী সার্জন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও মাঠকর্মী পরিবার কল্যাণ সহকারীসহ সংশ্লিষ্ঠ সকলের আন্তরিক প্রচেষ্টায় পরিাবর পরিকল্পনা বিভাগের সকল সেবা অব্যাহত আছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্র, রাজশাহী এবং এমসিএইচ-ইউনিটসহ রাজশাহী জেলার পরিবার পরিকল্পনা সেবা কেন্দ্রে ০৫টি স্বাভাবিক প্রসব সেবা এবং ০২টি সিজারিয়ান সেবা ও প্রায় ৫০০০ (পাঁচ) হাজার সেবা গ্রহীতাকে বিভিন্ন প্রকার পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়েছে। সেবা পেয়ে সেবাগ্রহীতারা ভীষণ খুশি।


প্রকাশিত: June 15, 2025 | সময়: 4:18 am | সুমন শেখ