রাজশাহীতে উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠায় মতবিনিময়

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে উইমেন্স মেডিকেল কলেজ ও স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে আইইবি’র সেমিনার কক্ষে আমরা ক’জন আয়োজিত এই মতবিনিময় সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান অনলাইনে যুক্ত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক প্রকৌশলী মো. আমিনুল হক এর উদ্যোগে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. আবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. মো. জাওয়াদুল হক।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী মহিউদ্দিন, বাংলাদেশ আই হসপিটালের ডাক্তার জিয়াউল আহসান, আইবি রাজশাহীর চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিসুর রহমান। এসময় উপস্থিত বক্তারা বলেছেন- ‘রাজশাহী একটি শিক্ষা নগরী হওয়া সত্ত্বেও নারীদের জন্য আলাদা কোন মেডিকেল কলেজ নেই। রাজশাহীতে নারী রোগীদের উন্নত সেবার জন্য উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের গুরুত্ব অপরিসীম। আমরা আশা রাখি, রাজশাহীতে নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করবে। তাঁরা আরো বলেন মানবসেবার ব্রত নিয়েই দ্রুত সময়ের মধ্যেই রাজশাহী উইমেন্স মেডিকেল কলেজ ও স্পেশালাইজড হাসপাতালের যাত্রা শুরু করবে’।


প্রকাশিত: জুন ১৩, ২০২৫ | সময়: ৪:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর