, , ।
নুরুজ্জামান, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির নেতা এবং ঢাকার বিশিষ্ট শিল্পপতি নুরুজ্জামান খান মানিক। তাঁর দলীয় কার্যালয়ে ১১ জুন বুধবার সকালে চা-চক্রে ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (উপাচার্য) আব্দুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী চারঘাট উপজেলার কৃতিসন্তান অধ্যাপক ড. আব্দুল লতিফ একজন মেধা সম্পন্ন সৎ, সত্যবাদী, বিনয়ী ও ভদ্র মানুষ। তার মাঝে রয়েছে দেশপ্রেম। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ব বিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর নিয়োগ প্রাপ্ত হন। এর আগে শেকৃবির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক হিসাবে দির্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তাঁর মাঝে রয়েছে এলাকার মানুষের প্রতি অকৃতিম ভালোবাসা।
তিনি বুধবার নিজ এলাকা চারঘাট থেকে বাঘায় হযরত শাহদৌলার মাজারে জিয়ারতে আসেন। এরপর বাঘা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং ঢাকার বিশিষ্ট শিল্পপতি নুরুজ্জামান খান মানিকের কার্যালয়ে বসে নানা বিষয় আলাপ চারিতার মাঝে চাচক্র করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম নান্নু, বাঘা পৌর বিএনপির ৯ নং ওয়ার্ডের সভাপতি বাদশাহ আলমগীর, বাজু বাঘা ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক আল ফারুক সিদ্দিক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাবাজ আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইতিহাস থেকে জানা যায়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ১১ ডিসেম্বর ১৯৩৮ সালে ‘দি বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট’ নামে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হক এটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি এই অঞ্চলের প্রথম কৃষি শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান। ১৯৩৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ হিসেবে অন্তর্ভুক্ত ছিল।
১৯৬১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৬৪ সালে এই প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম বাকৃবি-তে স্থানান্তরিত হয়। ১৫ জুলাই ২০০১ সালে এই প্রতিষ্ঠানকে ইনস্টিটিউট থেকে ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে’ রূপান্তরিত করা হয়।