সর্বশেষ সংবাদ :

রহনপুর আমবাজারে আম ক্রয়-বিক্রয় বন্ধ

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ২য় বৃহত্তম আমবাজার রহনপুর রেলস্টেশন আমবাজারে সোমবার সকাল থেকে আম কেনাবেচা বন্ধ রেখেছে আমচাষীরা। আম আড়তগুলোতে সোমবার থেকে কমিশন নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে আমচাষীরা।
সোমবার সকাল থেকে আমবাজারে আম ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে যাওয়ার আম নিয়ে বিপাকে পড়েছে দূর-দূরান্ত থেকে আসা আমচাষীরা। আমবাজার সরজমিন পরিদর্শন করে দেখা গেছে, আম কেনাবেচা বন্ধ থাকায় রহনপুর-ভোলাহাট আঞ্চলিক সড়কের দুপাশে শতশত আম ভর্তি ভ্যানগাড়ি দাঁড়িয়ে রয়েছে। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা আমচাষী সমিতির সভাপতি মাইনুল বিশ্বাস জানান, গত ৫ জুন বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তকে অমান্য করে স্থানীয় আড়তদাররা সোমবার থেকে কমিশন নেয়া শুরু করায় আমরা আম কেনাবেচা বন্ধ রেখেছি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ না নিলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাবো।
এ বিষয়ে রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সভাপতি আবদুল আজিজ জানান, রোববার চাঁপাইনবাবগঞ্জের ৪ টি ও নওগাঁর ১টি আমবাজারের আড়তদাররা সভা করে সোমবার থেকে কমিশন নেয়ার সিদ্ধান্ত গ্রহন করে, যা সোমবার সকাল থেকে কার্যকর করা হয়েছে। আমরা কমিশনের মাধ্যমে আম ক্রয় অব্যাহত রেখেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি জানান, আমরা দুপক্ষের সাথে কথা বলে বিষয়টির সমাধান করার চেষ্টা করছি।


প্রকাশিত: June 11, 2025 | সময়: 2:42 am | সুমন শেখ

আরও খবর