বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জকে আধুনিক ও উন্নত পৌরসভা গঠনের কাজ শুরু হয়েছে। যানজট মুক্ত, ফুটপাতে চলাচল, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত বন্ধ, মাদক মুক্ত, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও পরিস্কার পরিচ্ছন্ন পৌরসভা ও হেডকোয়ার্টার গঠনের লক্ষে পৌরসভায় বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে।
এছাড়া ভবানীগঞ্জ বাজারে সপ্তাহে দুইদিন হাটবার সহ অন্যান্য দিন তীব্র যানজটের কারণে পথচারী ও স্কুলগামী ছাত্রছাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। এই যানজট নিরসনের জন্য বাজারে যত্রতত্র ট্রাক থামিয়ে লোডিং অনলোডিং বন্ধ করা, ট্রাকবাস সহ ভারী যানবাহন গুলোকে কলেজ মোড় থেকে গোডাউন মোড়ের বাইপাস রাস্তা ব্যবহার করা ও বাজারে মেইন রোডের উপর যত্রতত্র দোকানপাট না বসানো সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহন করা হয়েছে। জনস্বার্থে গৃহীত এসব উদ্যোগের সুফল মিলতে শুরু করেছে।
এছাড়া উপজেলা দিঘীর সৌন্দর্য বর্ধনের কাজ চলমান রয়েছে এবং শিশু পার্কটিকেও আধুনিকায়ন করা হয়েছে।
পাশাপাশি ভবানীগঞ্জ কলেজ মোড়, গোডাউন মোড় ও ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রন করারও পদক্ষেপ নেওয়া হয়েছে। এর জন্য ছয়জন আনসার সদস্য নিয়োগে করা হয়েছে। এসব জরুরী পদক্ষেপ বাস্তবায়নে থানা পুলিশের সহযোগিতা চেয়েছি।
মঙ্গলবার উপজেলা হলরুমে বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ পৌরসভাকে উন্নত ও আধুনিক রুপে সাজাতে বেশ কিছু সিদ্ধান্ত বাস্তবায়নের কথা তুলে ধরেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও মাসিক আইন শৃঙ্খলা ও সমন্ময় কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম। এসব উন্নয়ন কাজ বাস্তবায়নে ইউএনও দলমত নির্বিশেষে রাজনৈতিক ঐক্যমত ও সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন, বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব ডিএম জিয়াউর রহমান জিয়া, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা আহসান হাবীব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এ্যাড. মনিরুজ্জামান রঞ্জু, ডিএম শাফিকুর রহমান, হাবিবুর রহমান, মোজাম্মেল হক, রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা শাসসুল ইসলাম, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, ছাত্র সমন্ময়ক শামিম আহমেদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধিরা।