, , ।
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহী আসছেন। তিনি সোমবার (২৬মে) বিকাল সোয়া ছয়টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছেছেন।
তিনি এইদিন বিজিবি রেস্ট হাউজে রাত্রি যাপন করবেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে কুচকাওয়াজ পরিদর্শন, ভাষণ, নবীন ডেপুটি জেলারদের র্যাংক ব্যাচ প্রদান এবং জেলা কারাগার পরিদর্শন করবেন। ওইদিন তিনি সন্ধ্যায় পৌঁনে সাতটায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।