সর্বশেষ সংবাদ :

বাগমারায় আ’লীগ নেতা বকুল খরাদি আটক

স্টাফ রিপোর্টার, বাগমারা: গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার উপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের আ’লীগের সাধারণ সম্পাদক বকুল হোসেন খরাদিকে (৪৬) আটক করেছে বাগমারা থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার ভবানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিনি গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামের বাসিন্দা এবং চেউখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় জনতা বাজারে আনাঘোনা দেখে তাকে ধরে পুলিশকে খবর দেয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, বকুল হোসেন একজন আ’লীগের সক্রিয় সদস্য ছিলেন। তিনি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ঘনিষ্টজন ছিলেন। তিনি গত ২৪ এর ৫ আগস্টের পর এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন।
এ ব্যাপারে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, গত ৫ আগষ্ঠ ভবানীগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে বকুল খরাদিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত বকুল খরাদিকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: মে ২৪, ২০২৫ | সময়: ৪:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ