, , ।
নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সদর ইউনিয়নের বাঘরাইল নিন্ম মাধ্যমিক বিদ্যালয়টি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ে ২টি শ্রেণিক্ষের টিনের চালা উড়ে গেলেও ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।
জানা গেছে, গত শুক্রবার রাতে কালবৈশাখী ঝড়ে বাঘরাইল বিদ্যালয়ের মাটির তৈরি ২টি ক্লাশ রুমের টিনসেড চালা পুরোপুরি উড়ে গেছে। স্বাধীনতার ৫৪ বছরের এই বিদ্যালয়টির একাডেমিক ভবনের উন্নয়নের ছোঁয়া লাগেনি। দীর্ঘদিনের তৈরি মাটির ঘরেই চলছিল শিক্ষা-কার্যক্রম। এখন মাটি ক্ষয়ে পড়তে শুরু করেছে। এতে করে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বলেন, গত শুক্রবার ১৬ মে রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ে মাটির তৈরি টিন সেডের ২টি রুমের চালা ও বারান্দা উড়ে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা কর্মকর্তা বরাবর বিষয়টি লিখিতভাবে অবহিত করা হয়েছে। মাটির তৈরি ঘরে শিক্ষার্থীদের পাঠদান চলে আসছে।
তিনি আরও বলেন, অধিকাংশ বিদ্যালয়ে নতুন নতুন ভবন হলেও এই বিদ্যালয়টির কোনো পরিবর্তন হয়নি গত শুক্রবার রাতে কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের দুইটি ঘরের টিনের চালা উড়ে গেছে এবং দরজা, জানালা, ফ্যান, টেবিল-চেয়ার-বেঞ্চ মেরামত বা সংস্কার অযোগ্য।
বিদ্যালয়টি কোনভাবে মেরামত করলেও অনেক টাকার দরকার। তহবিলে তেমন কোন অর্থ না থাকায় বিদ্যালয়টি মেরামত করে পাঠদান উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।