সর্বশেষ সংবাদ :

রাবিতে ভর্তি প্রক্রিয়ার কয়েকটি তারিখ পরিবর্তন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে ইউনিটসমূহের সাবজেক্ট চয়েস গ্রহণের তারিখ, ভর্তির শেষ তারিখ এবং ক্লাস শুরুর তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।
পুনঃনির্ধারিত তারিখসমূহ হচ্ছে, সাবজেক্ট চয়েস গ্রহণ ২৬ থেকে ৩১ মে ২০২৫; ভর্তি শুরু ১৬ জুন ২০২৫; ভর্তি শেষ ২৪ জুলাই ২০২৫ ও ক্লাস শুরু ৩ আগস্ট ২০২৫। সম্প্রতি অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এসব তারিখ পুনঃনির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


প্রকাশিত: May 16, 2025 | সময়: 3:28 am | সুমন শেখ